News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন: উত্তপ্ত বিলোনিয়া ও ধনপুর, আক্রান্ত বিজেপি ও নির্দল প্রার্থী
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন: উত্তপ্ত বিলোনিয়া ও ধনপুর, আক্রান্ত বিজেপি ও নির্দল প্রার্থী

বিলোনিয়া, ৮ আগস্ট: ত্রিস্তর পঞ্চায়েতের ভোটগ্রহণ শুরুতেই রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ পেয়েছে। স্বদলীয় কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছেন ধনপুরের বিজেপি প্রার্থী বলে অভিযোগ উঠেছে। তাছাড়া, বিলোনিয়ায় নির্দল প্রার্থী বিমল শীল শর্মা শাসক দলের কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ।এদিকে, ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের বিরুদ্ধে ভোট বন্ধের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে ভবানীপুরে নির্দল কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।  

প্রসঙ্গত, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ পেয়েছে। আজ বিলোনিয়ায় শাসক দলের কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছে নির্দল প্রার্থী এমনটাই অভিযোগ তুলেছেন। ওই ঘটনায় বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের অন্তর্গত  নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নং ওয়ার্ডের সুভাষ কলোনি জেবি স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েতের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে বিজেপি মনোনীত প্রার্থীরা। বাকি দুইটি কেন্দ্রে নির্দল প্রার্থী থাকাতে ভোট গ্রহণ শুরু হয়।  

শাসক দল ওই দুটি ওয়ার্ডেই জিততে মরিয়া হয়ে উঠে। নির্দল প্রার্থী অভিযোগ, শাসকদলের কর্মীরা ভোটারদের বাধা প্রদান করছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। 

তার আরও অভিযোগ, শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে নির্দল প্রার্থীকে। সাথে সাথেই আহত প্রার্থীকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। এর ফলে সাথে সাথেই উত্তপ্ত হয়ে উঠে গোটা পঞ্চায়েত এলাকা। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছপ জেলাশাসক স্মিতা মল এম এস, মহকুমা পুলিশ আধিকারিক, ভিডিও কাবেরীনাথ সহ বিশাল পুলিশ এবং টিএস আর বাহিনী। 

এদিকে, স্বদলীয় কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছেন ধনপুরের বিজেপি প্রার্থী বলে অভিযোগ উঠেছে। তাছাড়া, ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের বিরুদ্ধে ভোট বন্ধের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে ভবানীপুরে স্বদলীয় কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ নং আসনের বামফ্রন্ট পার্টি মিলন সরকার অভিযোগ করেন ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জনগণ ভোট প্রদান করতে আসলে তাদের ভয় ভীতি প্রদর্শন করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।



Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top