News Flash

  • Home
  • দেশ
  • জনজাতি শিক্ষার্থীদের জন্য সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ

জনজাতি শিক্ষার্থীদের জন্য সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ

নয়াদিল্লিক, ৮ আগস্ট : ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক (MoTA) ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় প্রকল্প “জনজাতি গবেষণা তথ্য, শিক্ষা, যোগাযোগ এবং ঘটনা”র(TRI-ECE) অধীনে “জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ও ক্যারেক্টারাইজেশন প্রশিক্ষণ” প্রকল্পটিকে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স(IISc)-এর “সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং”-এর কাছে অর্পণ করেছে| এই প্রকল্পের লক্ষ্য হল তিন বছর ধরে সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে জনজাতি শিক্ষার্থীদের “২১০০-এনএসকিউএফ—প্রত্যায়িত” স্তরের ৬.০ এবং ৬.৫ প্রশিক্ষণ দেওয়া।

ব্যাঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’র সহযোগিতায় জনজাতি বিষয়ক মন্ত্রক সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে আগামী ৩ বছর ধরে জনজাতি শিক্ষার্থীদের মধ্যে ১৫০০ জনকে প্রাথমিক প্রশিক্ষণ এবং ৬০০ জনকে উন্নত প্রশিক্ষণ দেবে| যে সমস্ত জনজাতি ছাত্রছাত্রীর যেকোন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি আছে, তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করার যোগ্য।

ব্যাঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’র দেওয়া তথ্য অনুসারে, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক(MeitY) সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬ টি বড় ন্যানো কেন্দ্র(ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সহ)তৈরি করেছে৷ সংরক্ষণ নীতি অনুসারে, এই ন্যানো কেন্দ্রগুলির ডিগ্রি প্রোগ্রামগুলিতে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। ডিগ্রি প্রোগ্রাম ছাড়াও, ন্যানো সেন্টারগুলি আইএনইউপি কর্মসূচি https://inup-i2i.in/inup_wrapper/home.php-এর অধীনে স্বল্পমেয়াদী প্রশিক্ষণও চালায়। তবে  জনজাতি বিষয়ক মন্ত্রকের এই কর্মসূচিটি বিশেষভাবে জনজাতি সম্প্রদায়ের জন্য উৎসর্গীকৃত প্রথম প্রশিক্ষণ কর্মসূচি।

বৃহস্পতিবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

বাংলার প্রবীণতম বিজেপি কর্মী মাখনলাল সরকারকে সম্মান মোদির, বললেন ‘এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব পেয়ে আমরা গর্বিত’

কলকাতা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের অন্যতম প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকার-র সঙ্গে…

ByByNews Desk May 9, 2026

বাংলায় হিংসার পরিবেশ বন্ধ করাই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার: বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অধিকারীর শপথে মনোজ ঝা

নয়াদিল্লি, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রীয়…

ByByNews Desk May 9, 2026

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের নেতা থেকে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান

কলকাতা, ৮ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পতনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত সিঙ্গুর ও নন্দীগ্রাম…

ByBySandeep Biswas May 8, 2026

কেরলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সড়কে সমর্থকদের বিক্ষোভ

তিরুবনন্তপুরম, ৮ মে (আইএএনএস): কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর ঐতিহাসিক জয়ের পর কেরলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হওয়া উদ্‌যাপনের পরিবেশ…

ByBySandeep Biswas May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top