News Flash

  • Home
  • দেশ
  • অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসের বিএমডব্লিউ, অন্যদের জন্য ২২টি গাড়ি
Image

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসের বিএমডব্লিউ, অন্যদের জন্য ২২টি গাড়ি

।। রাজীব দে ।।ঢাকা, ৮ আগস্ট (হি.স.) : শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফার পর আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করানো হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। নতুন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহণ পুল থেকে এ সব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বৃহস্পতিবার সরেজমিনে সরকারি পরিবহণ পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক দেখেছেন, বিদায়ী মন্ত্রিপরিষদের সদস্যরা যে সব গাড়ি ব্যবহার করেছেন সে সব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত করা হয়েছে।

২২টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এ মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে আরও ১২টি গাড়ি। পরবর্তীতে এ সব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি। আর অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ হয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া, বরাদ্দ রয়েছে মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এ সব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লক্ষ পর্যন্ত।

আজ রাত আচটায় বঙ্গভবনের দরবার হল-এ নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top