News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমের মৈত্রী সেতু, আগরতলা- আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা কাঙ্খিত প্রকল্প : মন্ত্রী সুশান্ত 
Image

সাব্রুমের মৈত্রী সেতু, আগরতলা- আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা কাঙ্খিত প্রকল্প : মন্ত্রী সুশান্ত 

আগরতলা, ৮ আগস্ট: বাংলাদেশে অর্ন্তবতী সরকার গঠিত হবে। তাই সাব্রুমের মৈত্রী সেতু, আগরতলা- আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা কাঙ্খিত প্রকল্প। আপাতত দৃষ্টি ওই সমস্ত প্রকল্প থমকে গিয়েছে। কিন্তু দৃঢ় বিশ্বাস এবিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আজ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, বাংলাদেশের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ওই ঘটনা সভ্য সমাজকে কলিমালিপ্ত করেছে। ভারত সরকার তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। তাঁর কথায়, ভারতের সাথে বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক ছিল। কাঁটা তারের বেড়া কখনো ভারত এবং বাংলাদেশকে আলাদা করতে পারি না। বৈদেশিক কিছু শক্তি একত্র হয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার চক্রান্ত করেছে। কিন্তু আগামীদিনে সময় অনেক কথা বলবে।

এদিন তিনি আরও বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সাথে করা হয়েছে কোনো গনতান্ত্রিক সরকার তার সমর্থন করে না। তেমনি ভারত সরকারও ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। এক প্রতিক্রিয়াশীল শক্তি সারা বিশ্বের কাছে বাংলার সর্ম্পকে এক নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে।  

এদিন তিনি সাব্রুমের মৈত্রী সেতু এবং আগরতলা- আখাউড়া স্থল সংযোগ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, বাংলাদেশের অর্ন্তবতী সরকার গঠিত হবে। এই সরকারের পলিসি কি হবে তা জানা নেই। ভারত কখনো বৈদেশিক শক্তির সাথে নেতিবাচক ভূমিকা নিয়ে কাজ করে নি। তাই সাব্রুমের মৈত্রী সেতু উদ্বোধন, আগরতলা- আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা কাঙ্খিত প্রকল্প। আপাতত দৃষ্টি ওই সমস্ত প্রকল্প থমকে গিয়েছে। কিন্তু তাঁর দৃঢ় বিশ্বাস এবিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top