নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয় ওয়াকফ (সংশোধনী) বিল। লোকসভায় দাঁড়িয়ে বিরোধীরা এই সংশোধনী বিল প্রসঙ্গে বিরোধিতা করেন।বিলের বিরোধিতায় সরব হন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিরোধীদের সমালোচনার পাল্টা জবাব দেন বিজেপি সাংসদ হেমা মালিনী।সংসদ চত্বরে দাঁড়িয়ে ওয়াকফ (সংশোধনী) বিল প্রসঙ্গে বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন, বিরোধীদের কাজই বিরোধিতা করা। তারা ভালো উদ্যোগকেও খারাপ মনে করেন। সাংবাদিকদের তিনি জানান, গত ১০ বছর ধরে দেখে আসছি প্রধানমন্ত্রীর গৃহীত একাধিক ভালো প্রকল্পের বিরোধিতা করেছেন বিরোধীরা।



















