News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেশন দোকান থেকে মিলছে না চিনি, খবর অযোগ্য চাল সরবরাহ ক্ষোভ, ক্ষোভ ভোক্তামহলে

রেশন দোকান থেকে মিলছে না চিনি, খবর অযোগ্য চাল সরবরাহ ক্ষোভ, ক্ষোভ ভোক্তামহলে

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালি, ৮ আগস্ট:
রাজ্যের রেশন দোকানগুলিতে গত ২-৩ মাস ধরে চিনি পাওয়া যাচ্ছে না। তাতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। লংতরাইভ্যালি মহকুমায় তিনমাস ধরে রেশন দোকান থেকে চিনি পাচ্ছেন না কার্ড হোল্ডাররা। তিন মাস ধরে চিনি না মিললেও খাদ্য দপ্তরের কোন হেলদোল নেই। এতে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শোনা যাচ্ছে, যে চিনি  দেবার জন্য নাকি টেন্ডার ডাকা হবে, এরপর রেশনে চিনি পরিষেবা শুরু হবে। অপরদিকে রেশনে খাদ্য গুদাম থেকে মাসের পর মাস পোকা ধরা চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পোকাধরা চালের পাশাপাশি গুদাম পচা চাল ও খাদ্য গুদাম থেকে মিশিয়ে দেওয়া হচ্ছে। যা খাবার অযোগ্য। মানুষ নিরুপায় হয়ে পোকা ধরা চাল খেতে বাধ্য হচ্ছেন।

ফুডকন্টালার বা ফুড ইন্সপেক্টর বাজারে ভুষিমালের দোকানে খাদ্য সামগ্রী তদন্ত করতে এলে কারো যদি সামান্য কোন খারাপ সামগ্রী পাওয়া যায়, তাহলে তাদের মোটা অংকের ফাইন ধরিয়ে দেন,আর খাদ্য দপ্তর থেকে মাসের পর মাস পোকাধরা, এবং খাবার অযোগ্য চাল সরকারী গোডাউন থেকে প্রদান করা হচ্ছে। মূলত সরকারকে কালিমালিপ্ত করতে একাংশ কর্মীরাই এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাই অতিসত্তর বিষয়গুলি বিবেচনা করার দাবি উঠেছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে: অভিষেক

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরি,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top