নয়াদিল্লি, ৮ আগস্ট (হি. স.) : আন্তর্জাতিক বাজারে সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার প্রাথমিক বাণিজ্যে, ব্রেন্ট ক্রুড ০.২২ ডলার বা ০.২৮ শতাংশ বৃদ্ধির সাথে ব্যারেল প্রতি ৭৮.৫৫- এ ঘোরাফেরা করছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডও ব্যারেল প্রতি ৭৫.৫৪ ডলারে লেনদেন করছে, দেশে পেট্রোল এবং ডিজেলের দাম ০.৩০ শতাংশ বেড়েছে৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা, ডিজেল ৮৭.৬২ টাকা, মুম্বইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা, ডিজেল ৮৯.৯৭ টাকা, কলকাতায় পেট্রোল ১০৪.৯৫ টাকা, ডিজেল ৯১.৭৬ টাকা, চেন্নাইতে পেট্রোল ১০০.৭৫ টাকা ডিজেল ৯২.৩৪ টাকায় পাওয়া যাচ্ছে়।


















