News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনল বিএসএফ 
Image

বাংলাদেশে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনল বিএসএফ 

আগরতলা, ৮ আগস্ট: বাংলাদেশে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনল বিএসএফ। আখাউড়া থেকে কিশোরগঞ্জ (৫৩ কিমি) পর্যন্ত ৪ লেনের রাস্তা নির্মাণে নিয়োজিত আফকন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট  লিমিটেডে কর্মরত ১৭ জন শ্রমিক ভারতে ফিরেছেন। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাসের কাছে অফকন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে কর্মরত শ্রমিকরা ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছিলেন। বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে কোম্পানির শ্রমিকরা বাংলাদেশের রামরেইলে তাদের ক্যাম্পে আটকা পড়েছিলেন। সাথে সাথে বিএসএফ ও বিজিবির নোডাল অফিসার সাথে কথাবার্তা বলা হয়েছিল। একটি সুপরিকল্পিত অভিযানে বিএসএফ এবং বিজিবি সমন্বিতভাবে কাজ করে। 

তারপর বিজিবি বেসরকারি সংস্হার ১৭ জন কর্মীকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে এবং আইসিপি পর্যন্ত তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করে। তারপরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করার পূর্বে গভীর রাতে কাস্টমস ও ইমিগ্রেশন অনুমতিক্রমে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top