News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজনগরে ৯৮টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ হবে, জানালেন ব্লক আধিকারিক
Image

যুবরাজনগরে ৯৮টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ হবে, জানালেন ব্লক আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট:
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে সরব ভোট প্রচার এখন শেষ। ৮ই আগস্ট বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে এবং ১২ আগস্ট হবে গণনা। যুবরাজনগর আরডি ব্লকের আধিকারিক দেবপ্রিয়া দাস জানান এই ব্লকের অধীন ৯৮ টি পোলিং স্টেশন রয়েছে। যেসব পোলিংয়ের কাজে সরকারি কর্মীরা বরাদ্দ করা হয়েছে তারা আজ নিরাপত্তা কর্মী এবং ব্যালট বক্স নিয়ে যার যার পোলিং স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।  প্রত্যেকটি বুথে ভোট কর্মীরা নিরাপদে পৌঁছে গেছেন।

কালাছড়া আরডি ব্লকের ব্লক আধিকারিক অমিত চন্দ জানান এ ব্লকের অধীনে রয়েছে ৮৪টি পোলিং স্টেশন। তার মধ্যে একটি স্থানীয় পোলিং স্টেশন হওয়ায় ৮৩ এর জন্য নির্ধারিত কর্মীরা নিরাপত্তা কর্মীদের নিয়ে এবং ব্যালট বক্স নিয়ে সকাল সাতটায় রিপোর্টিং করে যাত্রা শুরু করেছে। উত্তর জেলার ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর থেকে সরকারি কর্মীরা এসে পঞ্চায়েতের কাজে যোগদান করেছে। ভোট প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং নির্দ্বিধায় মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল সাতটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে এবং ১২ আগস্ট গণনা শুরু হবে।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top