News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশে যা হয়েছে, তা থেকে আমাদের দেশের শিক্ষা নেওয়া উচিত : মেহবুবা মুফতি
Image

বাংলাদেশে যা হয়েছে, তা থেকে আমাদের দেশের শিক্ষা নেওয়া উচিত : মেহবুবা মুফতি

শ্রীনগর, ৭ আগস্ট (হি.স.): বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যা হয়েছে, তা থেকে আমাদের দেশের শিক্ষা নেওয়া উচিত। বুধবার মেহবুবা মুফতি বলেছেন, “বাংলাদেশে যা কিছু ঘটেছে এবং ঘটছে, আমি মনে করি আমাদের দেশের তা থেকে শিক্ষা নেওয়া উচিত। যখন একটি বিশাল যুব জনসংখ্যা থাকে এবং তাঁদের উপেক্ষা করার চেষ্টা করা হয়, যখন মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তাঁদের আঘাত করে, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়।”সংরক্ষণ প্রসঙ্গে মেহবুবা মুফতি বলেছেন, “সংরক্ষণ দুর্বল অংশের জন্য ভালো, কিন্তু তা জনসংখ্যার অনুপাতে হওয়া উচিত। আপনি যখন জনগণের বিরুদ্ধে নীতি ও আইন আনেন এবং আপনার ধৈর্যের সীমা লঙ্ঘন হয় তখন একনায়কত্ব দীর্ঘস্থায়ী হয় না। শেখ হাসিনার মতো পালাতে হবে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর সম্পর্কে, আমাদের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত – যেখানে যুবকদের প্রচুর সমস্যা রয়েছে, বাংলাদেশে যা ঘটেছে, তার মতোই তরুণরা অসহায় বোধ করে। আমি মনে করি এটি পরিবর্তন করা দরকার… আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতি এখানে অনুরূপ হবে না।”

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয় সংঘর্ষ: তদন্ত কমিশনের প্রথম বৈঠক

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিশন বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী প্রথম বৈঠক…

ByByNews Desk Aug 27, 2026

প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ৫৯ কোটির গণ্ডি পেরোল, জমা ৩.১৭ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য চালু হওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা (পিএমজেডিওয়াই)-র আওতায় খোলা…

ByByNews Desk Aug 27, 2026

রাজস্থান পুরভোট ২০২৬: জয়পুরে ১১ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ আপের

জয়পুর, ২৭ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের বন্যা পরিস্থিতিতে বিহারে এনডিআরএফ-এর ৯টি দল মোতায়েন, স্ট্যান্ডবাই বাহিনী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পরিস্থিতি মোকাবিলায় বিহারের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top