News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ফেরার আগে দেশবাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান
Image

বাংলাদেশে ফেরার আগে দেশবাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান

মনির হোসেন, ঢাকা, আগষ্ট ০৭ : আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে ফেরার আগে দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান। বক্তব্যের শুরুতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন ড. ইউনূস।তিনি বলেছেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। সেইসঙ্গে দেশের আপামর জনসাধারণ, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন, তাদেরও অভিনন্দন জানাই। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। এই সংকটকালে নিজেদের কোনো ভুলের কারণে এই বিজয় যেন ম্লান না হয়ে যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেছেন, আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করে তিনি বলেছেন, প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু’ উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেছেন, অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। নিজে শান্ত থেকে আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top