News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের
Image

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের

করিমগঞ্জ (অসম), ৬ আগস্ট (হি.স.) : অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন করিমগঞ্জের মানুষ। সামাজিক মাধ্যমে বাংলাদেশে পৈশাচিক উল্লাসের চিত্র দেখে স্থির থাকতে পারছেন না এ দেশে বসবাসকারী সংশ্লিষ্টদের আত্মীয়স্বজনরা।

গণঅভ্যুত্থানের পর মৌলবাদীদের আধিপত্য চরমে উঠেছে। নৈরাজ্যের পরিবেশে সেখানকার হিন্দুদের জন্য ভীষম উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি হিন্দু পরিবারে হামলার ঘটনাও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সার্বিক বিষয় নিয়ে সরব হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

পৈশাচিক নির্যাতনের শিকার হিন্দুদের সুরক্ষা দিতে আজ মঙ্গলবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হস্তক্ষেপ কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতিবেশী দেশে নির্যাতনের শিকার সনাতনীদের নিরাপত্তার বিষয়ে তিনি জরুরি ভিত্তিতে চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রীকে।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরই হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র পাঠিয়েছেন কমলাক্ষ। চিঠিতে তিনি লিখেছেন, অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে তীব্র সহিংসতা ও নিপীড়ন বেড়েছে। সনাতনীদের শনাক্ত করে আক্রমণ, অগ্নিসংযোগ এবং বলপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা করছে মৌলবাদীরা।

তিনি লিখেছেন, বাংলাদেশে যে অনিশ্চয়তা ও অরাজকতা চলছে তা ভারতের জন্য উদ্বেগের বিষয়। পরিস্থিতির যদিও আরও অবনতি ঘটে, তখন ভারতের সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলার প্রভাব পড়তে পারে। তাই জরুরি পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হিন্দুদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জোরালো দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top