News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি, সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের
Image

বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি, সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.) : জিএসটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের সাংসদদের। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে, এই দাবি তুলে মঙ্গলবার প্রতিবাদ দেখান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে হাজির হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সুদীপ ব্যানার্জি, সাগরিকা ঘোষ-সহ একাধিক বিরোধী দলের বহু সাংসদ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top