News Flash

  • Home
  • বিদেশ
  • অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে অশান্ত ব্রিটেন, শেয়ার বাজারে ধস
Image

অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে অশান্ত ব্রিটেন, শেয়ার বাজারে ধস

লন্ডন ও নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): অশান্ত ব্রিটেন। অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত একাধিক এলাকা। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। ব্রিটেনের সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি দিয়ে হামলা চালিয়েছিল এক দুষ্কৃতী। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় আট শিশু-সহ ১০ জন। তারপর থেকেই ব্রিটেন জুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সাউথপোর্টের ওই ঘটনার পর রটিয়ে দেওয়া হয় নাচের ক্লাসে হামলাকারী একজন অভিবাসী ও ইসলামিক কট্টরপন্থী। যদিও পুলিশের তরফে জানানো হয়, হামলাকারীর জন্ম ব্রিটেনেই। এটা কোনও জঙ্গি হামলা নয়। কিন্তু তাতে শান্ত থাকছেন না আন্দোলনকারীরা। ব্রিটেনের লিভারপুল, ব্ল্যাকপুল, ম্যাঞ্চেস্টার, ব্রিস্টলে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন অতি-ডানপন্থীরা। রবিবার থেকেই বিক্ষোভের মাত্রা বেড়ে গিয়েছে। এমনকী সাউথ ইয়র্কশায়ারে একটি হোটেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ইতিমধ্যেই ৯০-এর বেশি আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই আরও অশান্ত হচ্ছে ব্রিটেন। বিক্ষোভ থামাতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। আন্দোলনকারী অতি ডানপন্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে অশান্ত ব্রিটেন। যার সরাসরি প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খুলল রেড জোনে। সূত্রের খবর, ব্রিটেন অশান্ত হওয়ায় গোটা বিশ্বের শেয়ার বাজারেই প্রভাব পড়েছে। এদিন সকালে বাজার খোলা মাত্রই সেনসেক্স ১৫৩৩ পয়েন্ট পড়ে যায়। ৪৬৩ পয়েন্ট পড়ে নিফটি।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top