News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় হোস্টেল পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

উত্তর জেলায় হোস্টেল পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

ধর্মনগর, ৫ আগস্ট : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত চুরাইবাড়ি ও কদমতলা দুটি হোস্টেল পরিদর্শন করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।


সোমবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এসটি বয়েজ হোস্টেল পরিদর্শন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। যেখানে তিনি রান্নাঘরসহ হোস্টেলের সমস্ত কিছু পর্যালোচনা করেন।  মন্ত্রীসহ আধিকারিক হোস্টেল চত্বরে বৃক্ষরোপণ করেন।

হোস্টেলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় নিয়ে তিনি তার দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন।

পরবর্তী সময়ে, তিনি চুরাইবাড়ি খাদিমপাড়া এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও পরিচালিত ওশিয়ান হার্টস জনজাতি গার্লস হোস্টেল পরিদর্শন করেন। এখানে তিনি হোস্টেলের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ছাত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বেসরকারি এনজিও পরিচালিত হোস্টেলের নামে অনেক অভিযোগ রয়েছে। তাই তিনি এদিন ঝটিকা সফর করেছেন। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top