News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছভাবে ভোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত : আশীষ
Image

স্বচ্ছভাবে ভোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত : আশীষ

আমবাসা, ৫ আগস্ট : আমবাসা সফর করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ সাহা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের প্রার্থী মনিন্দ্র দেবনাথ সহ ৬ প্রার্থীর এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ও সভা অনুষ্ঠিত হয়। এ দিন মনিন্দ্র দেবনাথ এর বাসভবনে এক সভায় মিলিত হন কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা।

দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তিনি। সভা শেষে কেকমাছড়া ৫ নং ওয়ার্ডের  বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এ দিনের এই কর্মসূচিতে রাজ্য সভাপতি  আশীষ কুমার সাহা  ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রুপম ধর পুরকায়স্থ, কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য মানিক দেব, ধলাই জেলা কংগ্রেসের সভাপতি নিধু মারাক সহ অন্যান্যরা। 

আশীষ কুমার সাহা বলেন ,বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে, বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, ভোট প্রহসনে পরিণত করছে বিজেপি।  যদি স্বচ্ছভাবে ভোট হয় তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top