News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান, বিধানসভায় মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান, বিধানসভায় মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ আগস্ট (হি. স.) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এর পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তের পাশাপাশি রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি উত্তেজনা না ছড়ানোর জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তা মেনেই চলতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান এবং তা কঠোরভাবে পালনের জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ও এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেছেন তিনি। বিধানসভার অধিবেশনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top