News Flash

গোরেশ্বরে বুনো হাতির তাণ্ডব, ব্যাপক ভাঙচুর বেশ কয়েকটি পরিবারের বসতগৃহে

বাকসা (অসম), ৪ আগস্ট (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত গোরেশ্বরে বুনো হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেছে বেশ কয়েকটি পরিবারের বসতগৃহ। ঘটনা শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত গোরেশ্বর থানাধীন ঢেকিপোতা গ্রামে সংঘটিত হয়েছে।

ভুক্তভোগীদের উদ্ধৃতি দিয়ে জেলা বন দফতরের জনৈক আধিকারিক জানান, খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে জনপদে একটি হাতির দল নেমে এসেছে। হাতির এই দল ঢেকিপোতা সহ সংলগ্ন গ্রামাঞ্চলে গত কয়েকদিন ধরে দিবারাত্র উপদ্ৰব চালিয়ছে।

গতরাত থেকে আজ ভোর পর্যন্ত হাতির দলটি কৃষকদের খেত, উৎপাদিত ফসল সহ বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। বন আধিকারিক বলেন, প্রায় তিনদিন ধরে বুনো হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে তাঁরা অক্লান্ত চেষ্টা করছেন। এদিক থেকে তাড়ালে ওদিকে গিয়ে আন্তগোপন করে হাতির দল। তিনি বলেন, হাতির আতঙ্কে ঢেকিপোতা সহ সংলগ্ন গ্রামাঞ্চলের মানুষজন বিনিদ্ৰ রজনী কাটাচ্ছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top