শ্রীনগর, ৪ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়লো জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলা। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার চেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। জমি নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি গাড়ি। রবিবার সকাল থেকে উদ্ধারকাজে নামেন প্রশাসনিক আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়ি ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে। জল ঢুকে গিয়েছে অনেক বাড়িতে। তবে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। এই মেঘভাঙা বৃষ্টির ফলে কাদামাটির ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে।

মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















