News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া পরিদর্শনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং এলাকার উন্নয়নে ২৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

গন্ডাছড়া পরিদর্শনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং এলাকার উন্নয়নে ২৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: গণ্ডাছড়া পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান এবং এলাকার উন্নয়নে মোট ২৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

রবিবার গণ্ডাছড়া পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সেখানে গন্ডাছড়ার অনভিপ্রেত ঘটনায় মৃত পরমেশ্বরী রিয়াং এর পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় নারায়নপুর বাজার পরিদর্শন করেন। এছাড়াও গণ্ডাছড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। 

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরমেশ্বর রিয়াং-র পরিবারকে আগে এর আগে ছয় লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। এদিন আরো চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ পরমেশ্বর রিয়াং এর পরিবারকে মোট ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এছাড়াও ওই ঘটনায় যাদের বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এবং আংশিক ক্ষতিগ্রস্তদেরও আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এলাকার নিরাপত্তা রক্ষার্থে ৩০ কার্ড এবং ৩০ কেভি এলাকায় দুটি স্থায়ী ক্যাম্প গঠনেরও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top