News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় নিপীড়িতার পরিবারের পাশে বিজেপি, সপা-কে তোপ প্রতিনিধি দলের
Image

অযোধ্যায় নিপীড়িতার পরিবারের পাশে বিজেপি, সপা-কে তোপ প্রতিনিধি দলের

অযোধ্যা, ৪ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় নীপিড়িতার পরিবারের সঙ্গে রবিবার দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন বাবুরাম নিশাদ, নরেন্দ্র কুমার কাশ্যপ, সঙ্গীতা বলওয়ান্ত প্রমুখ। বিজেপির এই তিনিধি দল ওই নীপিড়িতা পরিবারের সঙ্গে সাক্ষাতের পর দলের উর্দ্ধতন নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে । উল্লেখ্য, এক ১২ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সমাজবাদী পার্টির এক সদস্য জড়িত বলেও অভিযোগ। বাবুরাম বলেছেন, “আমরা নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছি এবং আমরা পুরো রিপোর্ট জাতীয় নেতৃত্বের কাছে জমা দেব। আমাদের উত্তর প্রদেশ সরকার এই অপরাধকারী অভিযুক্তদের রেহাই দেবে না। অখিলেশ যাদব ডিএনএ পরীক্ষার বিষয়ে কথা বলেছেন।” রাজ্যসভার সাংসদ সঙ্গীতা বলওয়ান্ত বলেছেন, “আমি নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করেছি। আমরা তার ব্যথা বোঝার চেষ্টা করেছি… মুখ্যমন্ত্রী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমরা তাকে আশ্বস্ত করেছি যে তিনি ভয় পাবেন না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top