News Flash

Image

৬ জুয়ারি সহ জুয়ার সামগ্রী উদ্ধার

আগরতলা, ৪ আগস্ট : রবিবাসরীয় সকালে বটতলা বাজার এলাকায় পুলিশ ও টিএসআরের যৌথ অভিযানে নগদ টাকা, জুয়ার সামগ্রী সহ ৬ জন জুয়ারিকে আটক করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার এসআই সুনিত চাকমা ও এসআই শম্ভু লোধের নেতৃত্বে অভিযানে ওই সাফল্য মিলেছে।

পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, বটতলা বাজার এলাকায় জুয়া খেলার গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমেছিল পুলিশ। তাতে, নগদ ১৮০০ টাকা, জুয়ার সামগ্রী সহ ৬ জন জুয়ারিকে জালে তোলা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top