News Flash

Image

রাতের আঁধারে দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৩ আগস্ট: কালী বাজারে পাহারাদারদের ঘুমে রেখে দুই দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা প্রকাশ পেয়েছে।  

গতকাল রাতে কালী বাজারের সঞ্জিত সরকার এবং নন্দন সাহার দোকানে দুঃসাহসিক এই চুরি কান্ড ঘটায় চোরের দল। নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় কিন্তু কি পরিমান নগদ টাকা এবং সামগ্রী চুরির চুরি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

এই চুরি কান্ড নিয়ে এক দোকানের মালিক সঞ্জিত সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দোকানের পেছনের দিকের জানালা ভেঙে দোকানে প্রবেশ করে চোরের দল,প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং চুড়িকান্ড সংগঠিত করে।

পাশপাশি তিনি এও জানান, আজ নিয়ে গত এক মাসে ৪ দোকানে  চুরি কান্ড ঘটে কিন্তু কোনো ক্ষেত্রেই পুলিশ চোরদের ধরতে ,আইনের আওতায় আনতে সম্পূর্ণ ব্যর্থ। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top