News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সরকারের পদত্যাগের দাবীতে সব পথ মিশেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে
Image

বাংলাদেশে সরকারের পদত্যাগের দাবীতে সব পথ মিশেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে

ঢাকা থেকে মনির হোসেন।।  বাংলাদেশে সরকারের পদত্যাগের এক দফা, এক দাবি স্লোগানে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্র-জনতার হাতে উড়ছে পতাকা, চলছে বিক্ষোভ। স্বাধীনতার পর এত রক্ত দেখেনি দেশ, বিদ্রোহে ফেটে পড়েনি মানুষ। নির্বিচারে গুলির প্রতিবাদে তারা আজ এক হয়েছে, সব পথ মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে রাজপথে নেমেছে রাজধানীবাসী। দুপুর থেকে তারা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনো সেখানে উপচে পড়ছে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল।

সরেজমিনে দেখা গেছে, টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ ও পলাশীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে হাজারো জনতা। দলে দলে তারা শিক্ষার্থীদের সঙ্গে মিশে যাচ্ছে, গান-কবিতায় জানাচ্ছে সংহতি। একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিসের অনেক বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমিসহ আমার অনেক সহকর্মী এখানে এসেছি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। আমি শিক্ষার্থীদের আহ্বানে এখানে এসেছি, তাদের সঙ্গে সংহতি জানাতে এসেছি। সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top