News Flash

Image

পৃথক পৃথক অভিযানে সাফল্য পেল বিএসএফ

আগরতলা, ৩ আগস্ট: পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালানকারীদের প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। অভিযানে ১৪টি গবাদিপশু, বিপুল পরিমাণ চিনি, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গতকাল মধ্যরাতে পৃথক পৃথক অভিযান চালিয়েছিল বিএসএফ। চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করতে অপ্রাণঘাতী কৌশল অবলম্বন করে। বিএসএফ পাম্প অ্যাকশন গান থেকে ৩ রাউন্ড গুলি ছুড়েছে এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে স্টান গ্রেনেডও ছোঁড়ে। পৃথক অভিযানে ১৪টি গবাদিপশু, বিপুল পরিমাণ চিনি, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top