News Flash

  • Home
  • দেশ
  • কানপুরে স্কুল বাস উল্টে আহত ৮ শিশু
Image

কানপুরে স্কুল বাস উল্টে আহত ৮ শিশু

কানপুর, ৩ আগস্ট (হি.স.) :শনিবার উত্তর প্রদেশের কানপুরের ঘটামপুর থানা এলাকায় একটি বেসরকারি স্কুলের বাস রাস্তা থেকে ছিটকে পড়ে মাঠের মধ্যে উল্টে যায়। এই দুর্ঘটনায় ৮ শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। চালক বাস ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটিকে হেফাজতে নিয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র কুমার সিং জানান, ঘটামপুর এলাকায় বেসরকারি স্কুল বাস ইউপি ৭৭ এ এন০৭৫৪ নাভাদি দিক থেকে প্রায় ৪০ জন শিশু নিয়ে মহাত্মা গান্ধী স্কুল চানওয়ারের দিকে আসছিল। এরপর বাসটি রাস্তার ডান পাশে কাদায় পড়ে গিয়ে এক পাশে একটি মাঠে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে ৮ শিশু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। যাদের সামান্য আঘাত ছিল প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি শিশুদের তাদের বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে। গণ্যউরাপাড়ার বাসিন্দা অবধেশ পাল নামে এক শিশু গুরুতর আহত হয়েছে, তাকে শান্তি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে,সেখানে তার চিকিৎসা চলছে। চালক ঘটনাস্থল থেকে পলাতক, বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top