News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লংতরাইভ্যালি মহকুমায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

লংতরাইভ্যালি মহকুমায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত

লংতরাইভ্যালী, ২ আগষ্ট : শুক্রবার ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত মনুঘাট টাউন হলে অনুষ্ঠিত হয় ধলাই জেলা ভিত্তিক বর্ষামঙ্গল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা চন্দন সরকার, মনু ব্লকের বিডিও বিজিত দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। বৃষ্টি উপেক্ষা করে  এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত জেলা ভিত্তিক বর্ষামঙ্গল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Releated Posts

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top