News Flash

  • Home
  • দিনের খবর
  • হাই ড্রেনের পাঁচিল চাপা পড়ে আহত দুই কিশোর, গুরুতর অবস্থা আলমগীর শেখের
Image

হাই ড্রেনের পাঁচিল চাপা পড়ে আহত দুই কিশোর, গুরুতর অবস্থা আলমগীর শেখের

হুগলী, ২ আগস্ট (হি.স.) : হুগলীর পান্ডুয়ার বোসপাড়া হঠাৎ কলোনী এলাকায় হাই ড্রেনের পাঁচিল চাপা পড়ে দুই কিশোর আহত হয়েছে। স্থানীয় কয়েকজন কিশোর জল নিকাশির জন্য তৈরি হওয়া হাই ড্রেনে মাছ ধরছিল। সম্প্রতি পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় জল নিকাশির জন্য এই হাই ড্রেনটি তৈরি করা হয়, যা ডিভিসি খালে জল নিষ্কাশন করে।

বৃষ্টির কারণে আশপাশের এলাকার জল এই ড্রেনের মাধ্যমে ডিভিসি খালে পড়ছে। কিশোররা মাছ ধরতে নামার সময় হঠাৎ করে হাই ড্রেনের এক দিকের পাঁচিল ভেঙে ড্রেনের ভেতরে পড়ে যায়। এতে আলমগীর শেখ ও সাহিল শেখ জখম হয়।

অন্যান্য কিশোরদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে এবং পাশের দমকল দফতরে খবর দেয়। দমকল কর্মীরা দ্রুত এসে দুই কিশোরকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে আলমগীর শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য পঞ্চায়েতের নিকাশির কাজের মানের অভাবকে দায়ী করেছেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top