News Flash

  • Home
  • দেশ
  • শুক্রেও বিদ্ধ্বস্ত ওয়ানাড ঘুরে দেখলেন রাহুল-প্রিয়াঙ্কা
Image

শুক্রেও বিদ্ধ্বস্ত ওয়ানাড ঘুরে দেখলেন রাহুল-প্রিয়াঙ্কা

ওয়ানাড, ২ আগস্ট (হি. স.): বৃহস্পতিবারের পর শুক্রবারও ধসে বিধ্বস্ত ওয়ানাডে গেলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে গেলেন প্রিয়াঙ্কা গান্ধীও। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো।

এদিকে ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাডে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস পরিবার, এমনটাই আশ্বাস দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, “আমি গতকাল থেকে এখানে রয়েছি। ভয়ানক বিয়োগান্তক ঘটনা ঘটেছে। শুক্রবার আমরা প্রশাসন এবং পঞ্চায়েতের সঙ্গে একটি বৈঠক করেছি। তাঁরা আমাদের হতাহতের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা এবং নিজেদের কৌশল সম্পর্কে অবহিত করেছেন। আমরা বলেছিলাম, আমরা এখানে ১০০-র বেশি বাড়ি তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ওয়ানাডে রয়েছেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীও। বিপর্যস্ত ওয়ানাড ঘুরে দেখে রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেছিলেন, আমার বাবা মারা যাওয়ার পর যেমন অনুভূতি হয়েছিল, ঠিক তেমনই অনুভব হচ্ছে। কিন্তু এখানকার মানুষ তো তাঁদের বাবাকেই শুধু হারাননি, তাঁদের গোটা পরিবারকেই হারিয়েছেন।

Releated Posts

বাংলার প্রবীণতম বিজেপি কর্মী মাখনলাল সরকারকে সম্মান মোদির, বললেন ‘এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব পেয়ে আমরা গর্বিত’

কলকাতা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের অন্যতম প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকার-র সঙ্গে…

ByByNews Desk May 9, 2026

বাংলায় হিংসার পরিবেশ বন্ধ করাই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার: বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অধিকারীর শপথে মনোজ ঝা

নয়াদিল্লি, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রীয়…

ByByNews Desk May 9, 2026

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের নেতা থেকে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান

কলকাতা, ৮ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পতনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত সিঙ্গুর ও নন্দীগ্রাম…

ByBySandeep Biswas May 8, 2026

কেরলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সড়কে সমর্থকদের বিক্ষোভ

তিরুবনন্তপুরম, ৮ মে (আইএএনএস): কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর ঐতিহাসিক জয়ের পর কেরলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হওয়া উদ্‌যাপনের পরিবেশ…

ByBySandeep Biswas May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top