News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় মন্ত্রীর নিকট রাজ্যের জলপথ ও জলযান সম্পর্কিত বিভিন্ন দাবি জানালেন সাংসদ বিপ্লব দেব
Image

কেন্দ্রীয় মন্ত্রীর নিকট রাজ্যের জলপথ ও জলযান সম্পর্কিত বিভিন্ন দাবি জানালেন সাংসদ বিপ্লব দেব

আগরতলা, ২ আগস্ট : সংসদ অধিবেশনে ২০১৩-১৪ সালের পর থেকে এখনো পর্যন্ত সারা দেশে জাহাজ বা জলযানের মাধ্যমে পণ্য পরিবহণের অগ্রগতি এবং নতুন কি পরিকল্পনা রয়েছে, এই মর্মে সংসদে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরা প্রসঙ্গে একাধিক দাবি উত্থাপন করেন তিনি।  বাংলাদেশের দাউদকান্দি হয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত জলপথের কাজ দ্রুত সম্পন্ন করা, সোনামুড়া ডাউকি এই প্রটোকল রুটটিকে উদয়পুর পর্যন্ত বাড়ানোর কাজে দ্রুততার বিষয়েও জোর দেন তিনি । তৎসঙ্গে পররাষ্ট্রমন্ত্রকের সাথে আলোচনাক্রমে বাংলাদেশ অংশের কাজ দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।  সড়ক পথের তুলনায় জল পথে পণ্য পরিবহন করা গেলে, ব্যয় অনেকটাই কমানো যাবে।  যার ফলে কমবে জিনিষ পত্রের দাম।

কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এদিনের আলোচনায় গোমতী নদীর নাব্যতা বাড়ানো, চিহ্নিত স্থানে সিঁড়ি তৈরি, নদীর পার্শ্ববর্তী পাড় সংরক্ষণ এবং  বরাদ্দকৃত ভাসমান জে.টি গুলির নির্মাণ প্রক্রিয়া দ্রুত শেষ করার উপরও গুরুত্ব আরোপ করেন। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকার সময়ে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি এই মর্মে ২৪.৫২ কোটি টাকার বরাদ্দ আসে। নয়টি নতুন জে.টি নির্মাণ সহ হাওড়া নদী গর্বের খনন এবং সোনামুড়া দাউদকান্দি প্রটোকল রুট পর্যন্ত কুড়ি কিলোমিটার পর্যন্ত কাজের দ্রুততাও আলোচনায় প্রধান্য পায়। এর একটা বড় অংশ বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনের সাথে আলোচনা করা হয়েছে। উদয়পুর পর্যন্ত তা বর্ধিত হলে পণ্য পরিবহন এবং বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

তবে নাব্যতা বাড়ানোর জন্য খনন কাজের ফলে উঠে আসা বালি ও মাটি পার্শবর্তী স্থানে ফেলার ক্ষেত্রে কোথাও কোথাও স্থানীয়দের আপত্তির ফলে, কাজে কিছুটা গতি কমে আসে l সেই খনন করা মাটি বা বালি অনেকটা দূরে ফেলতে গেলে, প্রকল্পের বরাদ্দর তুলনায় খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে l অন্যদিকে বাংলাদেশ অংশে কাজের নিম্নগতিও এই প্রকল্পের বাস্তবায়নে বিলম্বের আরো একটি অন্যতম কারণ। যার দ্রুত নিরসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা গেছে l

উল্লেখ্য বিপ্লব কুমার দেব ২০১৮ সালের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই, ভারী ও মাঝারি পণ্য পরিবহন খরচ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশ হয়ে জল পরিবহন পথকে চালু করার উপর গুরুত্ব আরোপ করেন। ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিপ্লব কুমার দেবের প্রচেষ্টার ফলেই বাংলাদেশের দাউদকান্দি থেকে প্রথম ট্রায়াল রান হয় সোনামুড়ায়। দাবিগুলির যৌক্তিকতা মান্যতা দিয়ে দ্রুত সম্পন্ন করার বিষয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী দেবকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top