News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি-দুর্যোগে কেদারনাথ যাত্রা দু’দিন স্থগিত, সুরক্ষিত উদ্ধার বহু পুণ্যার্থী
Image

বৃষ্টি-দুর্যোগে কেদারনাথ যাত্রা দু’দিন স্থগিত, সুরক্ষিত উদ্ধার বহু পুণ্যার্থী

রুদ্রপ্রয়াগ, ২ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল ও রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টির জন্য দু’দিনের জন্য কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত কেদরানাথে আটকে ছিলেন প্রায় এক হাজার মানুষ। পায়ে হেঁটে যাওয়ার পথে আটকে পড়েছিলেন আরও ৮০০ জন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এই কাজে বায়ুসেনা এবং বেসরকারি হেলিকপ্টারের সাহায্য নিয়েছে রাজ্য সরকার। যমুনোত্রী ও কেদারনাথের ট্রেক রুটে তীর্থযাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।এনডিআরএফ-এর ১২ এবং এসডিআরএফ-এর ৬০টি দল রাজ্যে ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। উত্তরাখণ্ডে আগামী ৪৮ ঘন্টার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় প্রশাসন, পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ-কে সতর্ক করে দেওয়া হয়েছে। কেদারনাথ যাওয়ার পথে ভীমবলীতে বুধবার মেঘভাঙা বৃষ্টি আর ধসের কারণে আটকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। আটকে থাকা পুণ্যার্থীদের হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়। এখনও যে সব পুণ্যার্থী আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের কাজ চলছে।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top