News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ত্রিপুরার দুই জেলায় কমলা সর্তকতা জারি
Image

আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ত্রিপুরার দুই জেলায় কমলা সর্তকতা জারি

আগরতলা, ২ আগস্ট: আাগমী দুইদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, গত টানা দুইদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার মহুরী এবং লাওগাং নদীর জলস্তর বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ জেলার বিলোনিয়া ২১৪ এমএম এবং সর্বনিম্ন ঊনকোটি জেলার কৈলাসহরে ১০ এমএম রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা ও গোমতী ত্রিপুরার কিছু কিছু স্থানে কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় সিপাহিজলা ,পশ্চিম ত্রিপুরা,খোয়াই এবং ধলাইয়ের কিছু কিছু স্থানে হলুদ সর্তকতা জারি করেছে। 

প্রসঙ্গত, আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সবোর্চ্চ ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল চারটা পর্যন্ত আগরতলায় ৭১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ৪৯ এমএম, ডিএম অফিসে ৮৭ এমএম, এডি নগর ৮৮ এমএম, লেম্বুছড়া ৬২.৮ এমএম, সচিবালয়ে ৫৭ এমএম, হাওরায়  ৭৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ১০৪ এমএম, বিশালগড়ে ৬০.৪ বিশ্রামগঞ্জে ৭৫ এমএম, গজারিয়া ৮১ এমএম এবং সোনামুড়ার মোহনবাগে ১০৪ এমএম, খোয়াই জেলায় ৬৩ এমএম এবং তেলিয়ামুড়ায় ৯৮.২ এমএম। তেমনি, গোমতী জেলায় উদয়পুরে ১৮৮ এমএম,  অমরপুরে ১৪৪ এমএম এবং করবুক ৯১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ২১৪ এমএম, সাব্রুমে ১৫২ এমএম, বাগাফা ৮০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ১১ এমএম, কাঞ্চনপুরে ২৭.২ এমএম, কদমতলায় ১২ এমএম এবং নতুনবাজারে ২৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 তেমনি ঊনকোটি জেলায় কুমারঘাটে ১৭.৮ এমএম এবং কৈলাসহরে ১০.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৬১ এমএম, কমলপুরে ১২.৬ এমএম এবং মনুঘাটে ২৪.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top