News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২০২৩-২৪ অর্থবছরে ৫২.৪৪ কোটি টাকার গাঁজা এবং হিরোইন জব্দ করেছে আসাম রাইফেলস, যার মধ্যে ত্রিপুরা থেকে বাজেয়াপ্ত ৩০. ২৯ কোটি টাকার গাঁজা এবং হেরোইন
Image

২০২৩-২৪ অর্থবছরে ৫২.৪৪ কোটি টাকার গাঁজা এবং হিরোইন জব্দ করেছে আসাম রাইফেলস, যার মধ্যে ত্রিপুরা থেকে বাজেয়াপ্ত ৩০. ২৯ কোটি টাকার গাঁজা এবং হেরোইন

আগরতলা, ২ আগস্ট : আসাম রাইফেলস ২০২৩-২৪ সালে ত্রিপুরা, আসাম এবং মণিপুর থেকে মোট ৫২.৮৮ কোটি টাকার গাঁজা এবং হেরোইন সহ নিষিদ্ধ সামগ্রী জব্দ করেছে।

আসাম রাইফেলসের জনৈক আধিকারিক জানিয়েছেন, ২০২৩- ২৪ অর্থবছরে গাজা সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের পাচার রোধে  একাধিক অভিযান করেছে আসাম রাইফেলস। অভিযানগুলিতে সাফল্য এসেছে। ২৩-২৪ সালে মোট ৫২.৮৮৮৮৭ কোটি টাকার গাঁজাসহ অন্যান্য নেশা সামগ্রী আটক করা হয়েছে।

এর মধ্যে ত্রিপুরা থেকে ৩০.২৯ কোটি টাকা মূল্যের ৬২৪৪.৭২ কেজি গাঁজা এবং হিরোইন জব্দ করা হয়েছে। একইভাবে আসাম থেকে ১৮.৪৯ কোটি টাকা মূল্যের ১০২৬.৮০ কেজি এবং মনিপুর থেকে ৪.১০ কোটি টাকা মূল্যের ৪৮৭.০৮৭ কেজি নেশাসামগ্রী আটক করা হয়েছে।  অর্থাৎ ত্রিপুরা থেকে সব থেকে বেশি গাঁজা এবং অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস।

এছাড়াও আধিকারিক জানিয়েছেন, আসাম রাইফেলস ‘নেশামুক্ত ত্রিপুরা’ গঠনে একাধিক সচেতনতা শিবির এবং অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যার মাধ্যমে নেশার প্রভাব এবং এর থেকে পরিত্রাণ পাওয়া বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। যার মাধ্যমে গোটা দেশকে নেশামুক্ত হিসেবে গড়ে তোলা সম্ভব হয়। এছাড়াও সমসাময়িক বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে আসাম রাইফেলস। 

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top