News Flash

  • Home
  • দেশ
  • আবহাওয়ার খামখেয়ালিপনা; হিমাচলে মার খাচ্ছে আপেল চাষ, ক্ষতি বিপুল
Image

আবহাওয়ার খামখেয়ালিপনা; হিমাচলে মার খাচ্ছে আপেল চাষ, ক্ষতি বিপুল

শিমলা, ৩১ জুলাই (হি.স.): আবহাওয়ার খামখেয়ালিপনায় হিমাচল প্রদেশে মার খাচ্ছে আপেল চাষ। ক্ষতির মুখে আপেল চাষিরা, ক্ষতির পরিমাণ বিপুল। উদ্যান পালন বিভাগ জানিয়েছে  এপ্রিলের পর থেকে হিমাচল প্রদেশ জুড়ে অস্বাভাবিক আবহাওয়ার কারণে প্রায় ১৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। মোট ক্ষতির মধ্যে শুধুমাত্র শিমলা জেলায় প্রায় ১২৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।কখনও বৃষ্টি, কখনও শিলাবৃষ্টি আবার কখনও অনাবৃষ্টি। আর তাতেই এই বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে চাষিদের। প্রসঙ্গত, এই মরশুমে অনাবৃষ্টির কারণে আপেলের ফলনের সর্বোচ্চ ক্ষতি হয়েছে, এ বছর জুন ও জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। বিলাসপুর জেলায় ৪.৫ কোটি টাকারও বেশি ক্ষতির খবর পাওয়া গিয়েছে, তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিমলায়।গেছে, যা সিমলা জেলার পরে দ্বিতীয় সর্বোচ্চ। কুল্লু জেলায় তৃতীয় সর্বোচ্চ ৩.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার বৈরিতার কারণে বেশ কিছু ফলের গুণগত ও পরিমাণগত ক্ষতির কারণে মোট 34,806 জন উদ্যানতত্ত্ববিদ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top