News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার স্বস্তি ফিরবে উপত্যকায়, ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে
Image

এবার স্বস্তি ফিরবে উপত্যকায়, ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে

শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): এ বছর উষ্ণ জুলাই মাসের সাক্ষী থেকেছে ভূস্বর্গ। পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। তবে, এবার বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরবে কাশ্মীর উপত্যকায়। ১ থেকে ৭ আগস্ট জম্মু ও কাশ্মীরের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে, এই সময়ে কাশ্মীরের কিছু অংশে এবং জম্মু বিভাগের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই বৃষ্টির হাত ধরে জম্মু ও কাশ্মীরে দুর্যোগের সম্ভাবনাও রয়েছে। আকস্মিক বন্যা, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।উল্লেখ্য, জুলাইয়ে সাধারণত কাশ্মীরের তাপমাত্রা থাকে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, প্রায় সারা বছর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসর নীচে থাকে। কিন্তু, এ বছরের জুলাইয়ে ৩৬ ডিগ্রির গরমে নাজেহাল হতে হয়েছে কাশ্মীরের মানুষজনকে। অনেক দিন বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top