News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে খোয়াই সফরে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে খোয়াই সফরে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ জুলাই:
বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। এদিন খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে এসে দলীয় নেতৃত্ব এবং সামনের সারির কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকে যোগ দেন তিনি।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেসের সভাপতি যতীন্দ্র গোপ, বিশিষ্ট আইনজীবী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব ননীগোপাল দেবনাথ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা।

এদিন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে বৈঠকে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পরবর্তীতে বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই আক্রান্ত কংগ্রেস। জায়গায় জায়গায় কংগ্রেস প্রার্থীদের নমিনেশন দিতে বাধা দিয়েছে শাসকদলের দুর্বৃত্তরা। কয়েকটি জায়গায় খোদ আক্রমণের মুখে পড়েছে বিধায়ক সুদিপ রায় বর্মন, কংগ্রেস নেত্রী জারিতা লাইফলাং সহ কংগ্রেসের নেতৃত্বরা।

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কমিশন। আরক্ষা প্রশাসন থেকে কোন ধরনের সক্রিয় নিরাপত্তা পাওয়া যায়নি। যার কারণে গ্রাম পঞ্চায়েত স্তরে ৩৩৮৩টির উপর মনোনয়নপত্র জমা দিতে পারেনি কংগ্রেস দল। জেলা পরিষদের ৭৬ টি আসনে, পঞ্চায়েত সমিতির ৯৮ টি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের ৭৩১ টি আসনে সারা রাজ্যে লড়াই করছে কংগ্রেস। সন্ত্রাসকে মোকাবিলা করে যাতে প্রার্থীরা লড়াই দিতে পারে সেজন্যেই জায়গায় জায়গায় বৈঠক করা হচ্ছে বলেও জানান শ্রী সাহা।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top