ওয়ানাড, ৩১ জুলাই (হি.স.): কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩-এ পৌঁছেছে। এখনও অনেকেই কাদামাটির স্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ১২৮ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩৭টি দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই বিপর্যয়ের আবহেই ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বৃষ্টি এখনই থামছে না কেরলে। বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। ভারী বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। বায়ুসেনা বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। বুধবার দ্বিতীয় দিনে পড়ল উদ্ধার অভিযান।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুঢ়া গ্রাম। বহু মানুষ চালিয়ার নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হছে। ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরলে বুধবার থেকে দু’দিন শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে কেরলের ওয়ানাড জেলায়।

ওয়ানাডে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৪৩, কেরলে শুধুই শোকের আবহ
Releated Posts
ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা
ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…
আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন
কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…
নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…
কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…


















