News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাল্যবিবাহ রুখতে প্রত্যেককে এগিয়ে আসতে আহ্বান জানালেন খোয়াই জেলাশাসক
Image

বাল্যবিবাহ রুখতে প্রত্যেককে এগিয়ে আসতে আহ্বান জানালেন খোয়াই জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ জুলাই:
গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা বাল্যবিবাহের দ্বিতীয় স্থানে রয়েছে, যা উদ্বেগের বিষয়: খোয়াই নতুন টাউন হলে একথা বললেন জেলাশাসক।  তিনি আরো বলেন, গোটা ভারতবর্ষে যেখানে ১০ শতাংশের নিচে রয়েছে বাল্যবিবাহ, সেখানে ত্রিপুরাতে ৩০% এর উপরে হচ্ছে বাল্যবিবাহ। খোয়াই জেলাতেও ৩০ শতাংশের উপর হচ্ছে বাল্যবিবাহ।

২০২৪ সালে দক্ষিণ ত্রিপুরার জোসনা আক্তার রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে। বালিকা মঞ্চে আপনারা যেকোন বাল্যবিবাহ সম্বন্ধীয় ব্যাপারে জানাতে পারবেন। কোন কোন জায়গায় এই বাল্যবিবাহ নির্যাতনেরও বিষয় হয়ে দাঁড়ায়। এগুলি প্রতিরোধে আমাদের সবাইকে একত্রিত ভাবে এগিয়ে আসতে হবে। যেকোনো মূল্যে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। তার জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন। খোয়াই নতুন টাউন হলে আজ দুপুর একটা নাগাদ বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁন্দনী চন্দ্রন। এদিন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এসপি রমেশ কুমার যাদব, খোয়াইয়ের মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top