News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী প্রচারে বাম ও কংগ্রেসকে রাজনৈতিক ব্যবসায়ী বললেন বিজেপি বিধায়ক ভগবান দাস
Image

নির্বাচনী প্রচারে বাম ও কংগ্রেসকে রাজনৈতিক ব্যবসায়ী বললেন বিজেপি বিধায়ক ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩১ জুলাই:
ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে জমে উঠেছে শাসক দলের রাজনৈতিক তৎপরতা। দলীয় প্রার্থীদের জয়ী করতে কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভায় প্রচারে গতি বাড়ালো শাসক দল। দোরগোড়ায় ত্রিপুরার ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা ত্রিপুরার গেরুয়া শিবিরে। আগামী আট আগষ্ট গোটা রাজ্যের সাথে কুমারঘাট ব্লক এলাকাতেও আনুষ্ঠিত হবে নির্বাচন।

আসন্ন ভোট যখন মধ্যগগনে তখন কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভায়ও দলীয় প্রচার কর্মসূচীতে গতি বাড়িয়েছে শাসক দল। গ্রামপঞ্চায়েত, জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনিত প্রার্থীদের সমর্থনে বিরোধীদের সঙ্গে টেক্কা দিয়ে প্রচারে কয়েকগুন এগিয়ে পদ্ম শিবির।

প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে রাজ্য স্তরীয় নেতৃত্বদের নিয়ে চলছে ভোট প্রচার। ভোটকে নজরে রেখে কুমারঘাট ব্লকের অধীন পূর্ব কাঞ্চনবাড়ী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হলো দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারন সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয় নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বাম কংগ্রেসকে একহাত নিলেন বিধায়ক। তিনি বলেন একসময়ের দুই প্রতিপক্ষ দল এক ছাতার তলায় গিয়েও বহু চেষ্টা করে বিগত নির্বাচনে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরার রাজনিতি পাহাড়ের উপরই বেশি নির্ভর। আর সেই পাহাড় এখন বিজেপির সঙ্গে রয়েছে।

তাই দলের শক্তি বর্তমানে অনেকগুন বেড়েছে বলে দাবী করেন বিধায়ক। বাম-কংগ্রেস দলকে এদিন রাজনৈতিক ব্যাবসায়ী বলেও কটাক্ষ করেন ভগবান দাস। তিনি বলেন রাজ্যের বিরোধী দল নির্বাচনে লড়তে প্রার্থী খুঁজে পায়নি তাই অনেক আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয় হাসিল করেছে বিজেপি। এদিনের সভা থেকে বাকি আসনগুলোতে বিজেপি প্রার্থীদের জয়ী করার বার্তা জোরালো করেন নেতৃত্ব।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top