News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি জনগণের
Image

উত্তর জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি জনগণের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ জুলাই:
উত্তর জেলা হাসপাতালের উপর ধর্মনগর পানিসাগর কদমতলা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল। কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর যাবত এই হাসপাতালে কোন শিশুরোগ বিশেষজ্ঞ নেই। তাই সামান্য কিছুতেই মানুষকে বহিরাজ্যে যেমন করিমগঞ্জ শিলচর মাকুন্দা ন্যূনতম কৈলাসহরে ছুটে যেতে হয়।

সমস্ত ধরনের বিশেষজ্ঞ ডাক্তার এই জেলা হাসপাতালে থাকলেও কোন ধরনের শিশুর রোগ বিশেষজ্ঞ নেই। মাঝে প্রায় তিনমাসের মত বিশিষ্ট চিকিৎসক এবং শিশুর বিশেষজ্ঞ অমিতাভ বৈদ্য ডেপুটেশনে ছিলেন কিন্তু তিনিও চলে যাওয়ার পর সম্পূর্ণ খালি অবস্থায় এবং বহিরাজ্যে চিকিৎসকদের উপর নির্ভর করে এই জেলার চিকিৎসা ব্যবস্থা এগিয়ে চলেছে।

প্রতিদিন শিশুরা অসুস্থ হচ্ছে তাদের চিকিৎসা করতে হচ্ছে সাধারণ ডাক্তারদের দিয়ে কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক অভিভাবক প্রকৃত চিকিৎসা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে। তাই যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তারা সাথে সাথে নিজ শিশুর যত্নের জন্য বহি রাজ্যে পাড়ি জমাচ্ছে একজন ভালো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য।

কিন্তু রাজ্যের গরিব যাদের নুন আনতে পান্তা ফুরায় সেইসব মানুষদের কথা ভেবে। তাদের পক্ষে যখন ইচ্ছা তখন টাকা যোগাড় করা সম্ভব নয় এবং বহি:রাজ্যে গিয়ে নিজেদের শিশুদের সঠিক পরিষেবা প্রদান করা সম্ভব হয় না। অবিলম্বে এই হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদান করা হোক তবে উত্তর জেলার জনগণের।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top