News Flash

Image

লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিন যাবৎ লেইক চৌমুহনী বাজারে অবৈধভাবে কিছু দোকানদারীরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।অবৈধ ও বেআইনি দখলদারদের আগামী ৩ দিনের মধ্যে জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ আগরতলা লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার শৈলেশ কুমার যাদব ও দপ্তরের অন্যান্য আধিকারিকগন ও প্রশাসনের আধিকারিকগন ও ১৯-নং ওয়ার্ডের কর্পোরেটর ভাশ্বতী দেববর্মা।

পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকেদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধভাবে দোকানদারী করে চলেছেন। বেআইনিভাবে চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। পাশাপাশি এই বাজারের আশেপাশের জায়গাগুলো নোংরা কারখানায় পরিনত হয়ে আছে। তা প্রতিনিয়ত এলাকার মানুষের অভিযোগ করে করছেন। 

এদিন তিনি পরিদর্শনকালে অবৈধ ও বেআইনি দখলদারদের ৩ দিনের মধ্যে জায়গা দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছন। অন্যথা প্রসাশনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top