News Flash

Image

অসমের দ্বাত্রিংশতম রাজ্যপাল পদে শপথ লক্ষ্মণ প্রসাদ আচার্যের

গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : অসমের দ্বাত্রিংশতম রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে অসমের ৩২-তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস বিজয় বিষ্ণোই। নবাগত রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপত্নীক রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রায় সব মন্ত্রী, কয়েকজন সাংসদ–বিধায়ক, মুখ্যসচিব ড. রবি কোটা, পুলিশের শীর্ষ আধিকারিক, বিজেপির নেতৃবর্গ এবং বহু সরকারি ও বিশিষ্ট ব্যক্তিগণ।

লক্ষ্মণ প্ৰসাদ আচার্য বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল করে বদলি করা হয়েছে। তদুপরি কাটারিয়াকে চণ্ডীগড়ের প্ৰশাসক হিসেবেও নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ গত বছর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি স্থানীয় শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰ প্ৰেক্ষাগৃহে আড়ম্বরপূর্ণ পরিবেশে অসমের ৩১-তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন গুয়াহাটি উচ্চ আদালতের তদা৪নীন্তন প্রধান বিচারপতি জাস্টিস সন্দীপ মেহতা।

প্রসঙ্গত, ৫৯ বছর বয়সি লক্ষ্মণ প্ৰসাদ আচার্যকে মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন রাষ্ট্রপতি। অসমের আগে তিনি সিকিমের রাজ্যপাল ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রাক্তন কার্যকর্তা এবং উত্তরপ্রদেশ বিজেপির উপ-সভাপতি। এছাড়া ছিলেন উত্তরপ্রদেশ আইন পরিষদের সদস্য।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top