News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভে সামিল স্বাস্থ্য দপ্তরে কর্মীরা
Image

নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভে সামিল স্বাস্থ্য দপ্তরে কর্মীরা

আগরতলা, ৩০ জুলাই: নিয়মিতকরণের দাবিতে আজ আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা।

তাঁদের বক্তব্য, গত ৩০ বছর ধরে অনেকে অনিয়মিত কর্মী হিসেবে আইজিএম ও জিবি হাসপাতালে নিযুক্ত আছেন। তৎকালীন সময়ে রাজ্য সরকার থেকে জানানো হয়েছিল ১০ বছর অতিক্রান্ত হলে তাদের নিয়মিত করা হবে। কিন্তু, এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। একাধিক বার সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন প্রদান করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।  পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পূরন করা হচ্ছে না। কিছুদিন পূবে স্বাস্থ্য দপ্তরের নোটিশে জানানো হয়েছিল অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণে কেনো পলিসি নেই। তাই নোটিশের বিরুদ্ধে আজ সরব হয়েছেন। 

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top