News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার দম্পতি, অভিযোগ
Image

মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার দম্পতি, অভিযোগ

আগরতলা, ৩০ জুলাই: ওষুধ আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবতী। পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ জানতে গিশে পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন নিখোঁজ যুবতীর পরিবার ও হিন্দু জাগরণ মঞ্চ। এরই প্রতিবাদে গতকাল রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।

নিখোঁজ যুবতীর মা জানিয়েছেন, কিছুদিন পূর্বে রাতে পশিতা বণিক (২৭) প্রতাপগড় থেকে বটতলা ওষুধ আনতে যাবে বলে বেড়িয়েছিল। কিন্তু রাতে সে বাড়ি ফিরে আসে নি। গত ২৬ দিন যাবৎ সে নিখোঁজ। তার কোনো হদিশ পাওয়া যায়নি। গতকাল রাতে পূর্ব আগরতলা মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করার জন্য গিয়েছিলেন। কিন্তু লিখিত মামলা গ্রহণ করাতে দূরের কথা পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন তারা বলে অভিযোগ।  মেয়েটির মা বাবা হিন্দু জাগরন মন্ত্রের সাহায্য নিয়েছিলেন এবং পুনরায় থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশ পরিবারের সদস্য এবং জাগরণ মঞ্চের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন। 

পরর্বতী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে এস ডি পিও সহ এডিশনাল এসপি এবং তাঁরা পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন। পুলিশ আশ্বাস দিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

Releated Posts

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top