News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে বিজেপির ব্যাপক ভোট প্রচার অব্যাহত
Image

কল্যাণপুরে বিজেপির ব্যাপক ভোট প্রচার অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ জুলাই:
কল্যাণপুরে  মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েত ১৪৬ টি আসনের মধ্যে ১৩৩ টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। একই সাথে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ১১ টি আসনে ও তারা জয়ী হয়েছে।

কল্যাণপুরে খোয়াই জিলা পরিষদ এর যে তিনটি আসন রয়েছে সেই আসন গুলোতে ভোট হবে। তার জন্য মরিয়া হয়ে প্রচারে নেমেছে বিজেপি। বিধায়ক পিনাকী দাস চৌধুরীর নেতৃতে প্রায় প্রতিদিন হচ্ছে সভা। এক ইঞ্চি জমিও বিজেপি বিরোধীদের ছাড়তে নারাজ। এই তিনটি জিলা পরিষদ আসনের মধ্যে নজর কাড়া কেন্দ্র হলো ৮ নাম্বার আসনটি। কারণ এই কেন্দ্র থেকে এবার লড়াই করছেন পূর্বতন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল। সম্ভবত এবার জয়ী হলে তিনিই খোয়াই জিলা পরিষদের বাগডোর সামলাবেন।

কারণ খোয়াই জিলা পরিষদ এর সভাধিপতি আসনটি এবার মহিলা সংরক্ষিত। ভোট জেতার লক্ষে রাজীব পাল সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনার উপর। বাড়ী বাড়ী ভোট প্রচারে গিয়ে তিনি সরকার এর উন্নয়ন মূলক কাজ গুলো সাধারণ মানুষ এর মধ্যে তুলে ধরছেন। 

মঙ্গলবার ও রাজীব পাল পূর্বতন পঞ্চায়েত সমিতির প্রধান সোমেন গোপ, বিজেপি মন্ডল নেতৃত্ব সরস্বতী গোপ, শক্তি কেন্দ্র প্রমুখ স্বদেশ শীল দের নিয়ে ঘিলাতলী পঞ্চায়েত এর ৫ ও ৩ নাম্বার ওয়ার্ড এ যান বাড়ী বাড়ী। এছাড়া ও কুঞ্জবন পঞ্চায়েত এর ৪ নাম্বার ওয়ার্ড এও যান ভোট প্রার্থনা করতে। এদিকে ৯ নাম্বার এর মিনতি সরকার দাস এবং ৭ নাম্বার এর প্রার্থী রতন কুমার দাসের সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি।বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন কল্যাণপুরে বিরোধী দের জামানত জব্দ হবে। এদিকে তিপ্রা মথার সাথে জোট নিয়ে মতানৈক্য হওয়ায় দ্বারিকাপুর পঞ্চায়েত এবং পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েত এর ১৩ টি ওয়ার্ড এ ভোট হবে।  

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top