News Flash

  • Home
  • দেশ
  • কেরলের ওয়ানাডে ভূমিধসে মৃত্যু ৪ জনের, শোকপ্রকাশ মোদী ও রাহুলের
Image

কেরলের ওয়ানাডে ভূমিধসে মৃত্যু ৪ জনের, শোকপ্রকাশ মোদী ও রাহুলের

ওয়ানাড, ৩০ জুলাই (হি.স.): কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও কমপক্ষে ৪৮ জন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকব্যক্ত করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভোররাতে ওয়ানাডে ভূমিধসের ঘটনা ঘটে। জাতীয় স্বাস্থ্য মিশন একটি কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ৯৬৫৬৯৩৮৬৮৯ এবং ৮০৮৬০১০৮৩৩ জারি করেছে।কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, ভাইথিরি, কলপাট্টা, মেপ্পাদি এবং মানন্তবাদী হাসপাতাল-সহ সমস্ত হাসপাতাল প্রস্তুত রয়েছে। সমস্ত স্বাস্থ্যকর্মীরা রাতেই সেবার জন্য পৌঁছেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভূমিধসের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্সএ হ্যান্ডেলে জানিয়েছেন, “ওয়ানাডের মেপ্পাডির কাছে বিশাল ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top