News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের বাজেট জনবিরোধী এবং কেন্দ্রীয় সরকার বাঁচানোর বাজেট: ফরওয়ার্ড ব্লক
Image

এবারের বাজেট জনবিরোধী এবং কেন্দ্রীয় সরকার বাঁচানোর বাজেট: ফরওয়ার্ড ব্লক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছে ফরওয়ার্ড ব্লক। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্ত চলেছে বলেও দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। জনবিরোধী কেন্দ্রীয় সরকার বাঁচানোর বাজেট বলে এবারের বাজেটকে আখ্যায়িত করলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির সদস্য রঘুনাথ সরকার এই অভিযোগ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে রঘুনাথ বাবু ছাড়াও বাধারঘাট কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার উপস্থিত ছিলেন।

বাজেটের তীব্র বিরোধিতা করার পাশাপাশি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তারা। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা না দিতে দিয়ে ৭১শতাংশ আসনে তারা জয়লাভ করেছে। বাকি যেগুলিতে বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে সেখানেও প্রচার চালাতে বাধার সৃষ্টি করছে বিজেপি দল  বলে অভিযোগ করেন তারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হওয়া নিয়েও তারা যথেষ্ট সংশয় প্রকাশ করেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top