News Flash

  • Home
  • খেলা
  •  শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি : ১ রানে রোমাঞ্চকর জয়ে অবনমন বাঁচালো ইয়ারং
Image

 শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি : ১ রানে রোমাঞ্চকর জয়ে অবনমন বাঁচালো ইয়ারং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এক রানে শ্বাসরুদ্ধকর জয়। দুরন্ত এই জয়ের সুবাদে এবারের মত অবনমন থেকে নিজেদের বাঁচিয়ে নিলো ইয়ারং  ওয়েলফেয়ার সোসাইটির ছেলেরা। খেলা শান্তিরবাজারে পুরুষদের সিনিয়র লীগ চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার ছিল এলিমিনেটর অর্থাৎ অবনমনের ম্যাচ। ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটি বনাম ব্রু জোয়াইন মথৌ-র মধ্যে। বাই খোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। উদ্যোক্তা শান্তির বাজার ক্রিকেট এসোসিয়েশন। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৭ ওভারের নির্ধারিত খেলা। তবে ২৮.২ ওভার খেলতেই ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটি ১৪৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে সঞ্জীব দেববর্মার ৩৫ রান এবং শুভঙ্কর রিয়াংয়ের ৩২ রান উল্লেখ করার মতো। ব্রু জোয়াইন মথৌ-র প্রদীপ দেববর্মা ৭০ রানে পাঁচটি উইকেট এবং রামকিশোর রিয়াং ২১ রানে তিনটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ব্রু জোয়াইন মথৌ-র ব্যাটার্সরা ছক কষে সমানতালে রান সংগ্রহে সক্ষম হলেও শেষ রক্ষা করতে পারেনি। ৩৩ ওভার খেলে ঠিক এক রান বাকি থাকতেই ইনিংস থামিয়ে নিতে বাধ্য হয়। উমেশ রিয়াং নির্ভরযোগ্য ব্যাট চালিয়ে ৪৮ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিলেও উপযুক্ত সঙ্গীর অভাবে এক রানে ম্যাচ হেরে এবারের মতো দলকে অবনমন থেকে বাঁচাতে পারেনি। ইয়ারং ওয়েলফেয়ার সোসাইটির কিষান রিয়াং ৩৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top