News Flash

  • Home
  • দিনের খবর
  • ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই  দেহ ফেলে রাখলো ছেলে
Image

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই  দেহ ফেলে রাখলো ছেলে

মহেশতলা, ২৮ জুলাই(হি.স.): মহেশতলার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগর পশ্চিম পুকুরপাড় এলাকায় ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ছেলে বিজয় নাথ তার মা প্রভা নাথকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে। শনিবার রাতে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ দেখতে পান। রবিবার সকালে ফের একবার পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।

খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। এছাড়াও, ছেলে বিজয় নাথ ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভা নাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। ছেলে বিজয় নাথের বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত। মেয়ে পড়াশোনা করার জন্য বাইরে থাকে, আর প্রভা নাথকে বারান্দায় বের করে রেখে ঘরে স্বামী-স্ত্রী একসাথে থাকতেন। স্থানীয়দের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের কারণেই হয়তো এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে এবং সত্য উদঘাটনের চেষ্টা করছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top