News Flash

Image

বানভাসি একাধিক রাজ্য, ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিগত কয়েক সপ্তাহ যাবৎ দেশের বিভিন্ন অংশে বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি। তার মধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানা গেছে, আগামী কয়েকদিন দেশজুড়ে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার গুজরাট ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী দিনকয়েক ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এই দুই রাজ্যে। পাশাপাশি রবিবার থেকে চলতি মাসের শেষ পর্যন্ত মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পঞ্জাবে। রবি ও সোমবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে। এদিকে রবিবার কেরল, কর্ণাটক, তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top